Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১৮ ঘন্টা আগে
  • ৩৮ বার দেখা হয়েছে

১২ কেজি এলপিজির দাম বাড়লো ৩৮৭ টাকা

১২ কেজি এলপিজির দাম বাড়লো ৩৮৭ টাকা

অনলাইন ডেস্ক►

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম আবারও বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন নির্ধারিত দামে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মূল্য ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা হয়েছে, ফলে গ্রাহকদের অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ আনুষ্ঠানিকভাবে এই মূল্য ঘোষণা করেন। নতুন দাম একই দিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দামও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজি সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১,৮০১ টাকা, ১৫ কেজি ২,১৬১ টাকা, ১৬ কেজি ২,৩০৫ টাকা এবং ১৮ কেজি ২,৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২০ কেজি সিলিন্ডারের দাম ২,৮৮১ টাকা, ২২ কেজি ৩,১৬৯ টাকা, ২৫ কেজি ৩,৬০১ টাকা, ৩০ কেজি ৪,৩২১ টাকা এবং ৩৩ কেজি ৪,৭৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩৫ কেজির জন্য দাম রাখা হয়েছে ৫,০৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার কিনতে লাগবে ৬,৪২৮ টাকা।

অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা (মূসকসহ)।

সংবাদ সম্মেলনে কমিশনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন এবং তারা জানান, আন্তর্জাতিক বাজারের দামের পরিবর্তনের প্রভাবেই এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad