Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে

পেন্টাগনে বড় ধরনের রদবদল: সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত

পেন্টাগনে বড় ধরনের রদবদল: সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত

অনলাইন ডেস্ক ►

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের শুদ্ধি অভিযান পরিচালনা করেছেন। এর অংশ হিসেবে মার্কিন সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জকে আকস্মিকভাবে বরখাস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন জেনারেল ক্রিস্টোফার লানিভ।

প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল সেনাপ্রধানই নন, বরং ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধানসহ জয়েন্ট চিফস অব স্টাফের একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে এই রদবদল নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও পেন্টাগনের দাবি, এটি অভ্যন্তরীণ প্রশাসনিক সংস্কারের অংশ। তবে বিশ্লেষকরা এটিকে পেন্টাগনের খোলনলচে পাল্টে দেওয়ার কৌশল হিসেবে দেখছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad