Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৯ ঘন্টা আগে
  • ৩৯ বার দেখা হয়েছে

মহিমাগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, বন্ধ কার্যক্রম ও জরিমানা

মহিমাগঞ্জে অবৈধ ব্যাটারি কারখানায় অভিযান, বন্ধ কার্যক্রম ও জরিমানা

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার মহিমাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে একটি কারখানার কার্যক্রম বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (৬ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় আদর্শ ব্যাটারি হাউজ নামের ওই কারখানায় এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোবিন্দঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় কারখানাটির কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad