Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৫৫
  • ৪৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রংপুরে বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুরে বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি ►
রংপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি নিফুল মিয়া (৪২) কে গাইবান্ধা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। গ্রেফতার নিফুল মিয়া মিঠাপুকুর থানার ১৭ নং ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। 
গতকাল বৃহস্পতিবার  দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। 
র‍্যাবের মামলা সুত্রে জানায়, ভুক্তভোগি একজন বাক-প্রতিবন্ধী। তবে বাকপ্রতিবন্ধি হলেও তিনি আকার ইঙ্গিতে সবকিছু বোঝাতে পারেন। গতবছরের ৩১ জুলাই তার স্বামী কাঠমিস্ত্রির কাজ করতে বাইরে যান। ওই দিন আনুমানিক বেলা ১১ টার দিকে নিফুল মিয়া ফাঁকা বাড়িতে একা পেয়ে তার ইচ্ছার বিরুদ্ধে রান্নাঘরের মেঝেতে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্য়াতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগির স্বামী। ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে আসামি চতুরতার সাথে আত্মগোপনে যান। 
এদিকে ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এইরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার কঞ্চিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামি নিফুল মিয়া গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাব ১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামীর পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad