Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৪-২০২৬, সময়ঃ দুপুর ০১:৫৬
  • ১৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পহেলা বৈশাখে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গাইবান্ধার ঘাঘট নদীতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু।

পহেলা বৈশাখে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গাইবান্ধার ঘাঘট নদীতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু।

নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধা সদরে পহেলা বৈশাখের আনন্দ মুহূর্তেই পরিণত হলো  বিষাদে। ঘাঘট নদী থেকে সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর ১টার দিকে নদীতে চার বন্ধুসহ গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।

স্বজনরা জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশ নিতে বাড়ি থেকে বের হয়েছিল সাদাদ। অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে ভেড়ামারা ব্রিজ এলাকায় ঘুরতে গিয়ে নদীতে গোসল করতে নেমে ডুব দিলে তাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি।এরপর থেকেই শুরু হয় উৎকণ্ঠা আর খোঁজাখুঁজি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন বিষয়টি নিশ্চিত  করে জানান, উদ্ধার শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad