Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৪-২০২৬, সময়ঃ বিকাল ০৩:৩২
  • ৩৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। ১৪ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার  পবনাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব গোপীনাথপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আব্দুল জলিল মন্ডলের বাড়ি পরিদর্শনে যান।

সম্প্রতি এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আব্দুল জলিল মন্ডলের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারটি সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছিল। খবর পেয়ে সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়ি পরিদর্শন করেন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের সান্ত্বনা দেন। শেষে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।

এসময় স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের তাৎক্ষণিক সহায়তায় প্রদান করায় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারটি সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad