Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২২ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইরানের সঙ্গে আলোচনার ইতিবাচক মোড়: আশাবাদী হোয়াইট হাউস

ইরানের সঙ্গে আলোচনার ইতিবাচক মোড়: আশাবাদী হোয়াইট হাউস

অনলাইন ডেস্ক ►

ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। বুধবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া, দুই দেশের মধ্যকার পরবর্তী দফার সরাসরি আলোচনার ভেন্যু হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা উল্লেখ করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানান, ‘যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিষয়টি চূড়ান্ত বলে গণ্য করা যাবে না। তবে আমরা একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে বেশ আশাবাদী।’

লেভিট আরও জানান, মার্কিন প্রতিনিধিদল সম্ভবত দ্বিতীয় দফার আলোচনার জন্য আবারও ইসলামাবাদে সফর করবে। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। প্রেস সচিবের ভাষ্যমতে, ‘খুব সম্ভবত আগেরবারের মতো এবারও আলোচনার স্থান হিসেবে ইসলামাবাদকেই বেছে নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad