Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য মিরাজের

ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য মিরাজের

অনলাইন ডেস্ক ►

মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিরাজ জানান, সিরিজ জয়ের চেয়েও প্রতিটি ম্যাচ ধরে এগোনো এবং ভালো ক্রিকেট খেলা তাদের মূল লক্ষ্য। 

নিউজিল্যান্ড দল তাদের মূল স্কোয়াডের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশে এসেছে, তবে মিরাজ সফরকারীদের খর্ব শক্তির দল বলে মানতে নারাজ। তিনি বলেন, যিনিই মাঠে নামেন, তিনি ভালো খেলোয়াড় বলেই সুযোগ পেয়েছেন। আমাদের মনোযোগ নিজেদের খেলার ওপর। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা আজকের ম্যাচে মাঠে নামবে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad