Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি: কার্যকর বৃহস্পতিবার রাত থেকেই

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি: কার্যকর বৃহস্পতিবার রাত থেকেই

অনলাইন ডেস্ক ►

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, বৃহস্পতিবার রাত থেকে ইসরায়েল ও লেবানন ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল-এ ট্রাম্প জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। রয়টার্স এবং অ্যাক্সিওস-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমও ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। এই সাময়িক বিরতি দীর্ঘস্থায়ী সংঘাত নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad