
অনলাইন ডেস্ক ►
চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী চারটি ট্যাংকার এসে পৌঁছেছে বা পৌঁছানোর অপেক্ষায় রয়েছে। এর মাধ্যমে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল খালাস করা হবে, যা দেশের ১২ দিনের বাড়তি চাহিদা মেটাতে সক্ষম হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নতুন এই সরবরাহ আসার ফলে দেশে মোট ডিজেল মজুদ প্রায় ২৫ দিনের চাহিদার সমান হবে। ডিজেলের এই সরবরাহ বাড়লে পরিবহন, কৃষি ও শিল্প খাতে জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে।