Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দেশজুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, আরও বাড়বে তাপমাত্রা

দেশজুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন, আরও বাড়বে তাপমাত্রা

অনলাইন ডেস্ক ►

প্রচণ্ড রোদ ও টানা বৃষ্টির অভাবে সারা দেশে জনজীবন এখন প্রায় অচল হয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। গতকাল আবহাওয়া অধিদপ্তর রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। প্রচণ্ড গরমের কারণে বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। 

আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, বৃষ্টির সম্ভাবনা আপাতত কম এবং আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী হতে পারে। তাপপ্রবাহের কারণে সাধারণ মানুষকে প্রয়োজনে বাইরে বের না হওয়া এবং প্রচুর পরিমাণে পানি পানের পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad