Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে অবৈধ জ্বালানি ব্যবসা: ৫ দিনের কারাদণ্ড, ডিজেল-পেট্রোল জব্দ

গোবিন্দগঞ্জে অবৈধ জ্বালানি ব্যবসা: ৫ দিনের কারাদণ্ড, ডিজেল-পেট্রোল জব্দ

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির অপরাধে আব্দুর রহিম নামের এক ব্যবিসায়িকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এই রায় প্রদান করেন। আব্দুর রহিম উপজেলা রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ি ও ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের পুত্র। এসময় তার দোকান থেকে অবৈধভাবে মজুদ করা ৬৫ লিটার ডিজেল ও ২৭ লিটার পোট্রাল জব্দ করা হয়। 

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সঙ্গীয় পুলিশ সহ গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় তিনি আব্দুর রহিমের দোকান তল্লাশি করে মজুদ রাখা ডিজেল ও পেট্রোল উদ্ধার ও আব্দুর রহিমকে আটক করে থানায় আনা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad