Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের পাশে থাকবেন এমপি আব্দুল করিম

সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের পাশে থাকবেন এমপি আব্দুল করিম

নিজস্ব প্রতিবেদক

“সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে একটি অঞ্চল, এমনকি পুরো দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম সরকার এমন মন্তব্য করেছেন। আজ শুক্রবার শহরের ডেভিড কোম্পানিপাড়া এলাকায় দারুল আমান ট্রাষ্ট কার্যালয়ে গাইবান্ধা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

সাক্ষাতে প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনার নেতৃত্বে সাংবাদিক নেতারা এমপিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও অভিনন্দন জানান। মতবিনিময় সভায় এমপি আব্দুল করিম সরকার বলেন, উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয়গুলো বস্তুুনিষ্ঠভাবে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে জনস্বার্থ রক্ষা হয় এবং জবাবদিহি নিশ্চিত হয়। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তিনি গণমাধ্যমকর্মীদের পাশে থাকবেন। 

এ সময় তিনি তাঁর দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য তুলে ধরে বলেন, বৈষম্যমুক্ত একটি সমাজ গঠনে দলটি কাজ করছে, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে। সভায় উপস্থিত সাংবাদিক নেতারা এলাকার উন্নয়ন, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং পেশাগত নানা বিষয় নিয়ে মতামত তুলে ধরেন। তারা স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার পাশাপাশি পারস্পারিক সহযোগিতার ওপর জোর দেন। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকরা এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সংলাপ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
মতবিনিময়ে গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আলী, সহ-সভাপতি আ.স.ম রেজাউন্নবী রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক কুদ্দুস আলম, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, কার্যকরী সদস্য ফিরোজ কবীর মিলন, কায়সার রহমান রোমেল, লালচান বিশ্বাস সুমন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad