Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

স্পটিফাইয়ের ২০ বছর: সর্বকালের সেরা টেইলর সুইফট

স্পটিফাইয়ের ২০ বছর: সর্বকালের সেরা টেইলর সুইফট

অনলাইন ডেস্ক ►

বিশ্বের জনপ্রিয় অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’ তার প্রতিষ্ঠার দুই দশক পূর্ণ করেছে। এই মাইলফলক উপলক্ষে বৃহস্পতিবার তারা সর্বকালের সেরা শিল্পী, অ্যালবাম ও গানের তালিকা প্রকাশ করেছে। ‘মোস্ট স্ট্রিমড আর্টিস্ট অব অলটাইম’ তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন পপ সেনসেশন টেইলর সুইফট।

তালিকায় সুইফটের পরেই রয়েছেন ব্যাড বানি, ড্রেক ও দ্য উইকেন্ডের মতো তারকারা। অ্যালবামের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন পুয়ের্তো রিকান শিল্পী ব্যাড বানি। তাঁর ২০২২ সালের অ্যালবাম ‘উন ভেরানো সিন তি’ স্পটিফাইতে সবচেয়ে বেশি শোনা হয়েছে। এছাড়া গানের তালিকায় প্রথম স্থানে রয়েছে দ্য উইকেন্ডের বিশ্বখ্যাত গান ‘ব্লাইন্ডিং লাইটস’। শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এড শিরান, হ্যারি স্টাইলস এবং বিলি আইলিশের মতো শিল্পীদের জনপ্রিয় গানগুলো।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad