Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় অজ্ঞাতনামা যুবক নিহত

গোবিন্দগঞ্জের ট্রাক চাপায় অজ্ঞাতনামা যুবক নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার  গোবিন্দগঞ্জে  ইসলামী ব্যাংকের সামনে  ট্রাকের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা রংপুর মহাসড়কের ইসলামী ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।  খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় ওই যুবক কিছুটা অপ্রকৃতস্থ ছিল। দুর্ঘটনার আগে সে নিজের মাথায় নিজেই ইট দিয়ে আঘাত করছিল।

এ সময়ে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান  নিহত যুবকের মরদেহ থানায় রাখা হয়েছে।  এখনো তার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। তবে পরিচয় উদ্ধারে কাজ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad