Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৫ বার দেখা হয়েছে
ফটো কার্ড

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থেকেও হতে পারে ডিহাইড্রেশন, কী করবেন?

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থেকেও হতে পারে ডিহাইড্রেশন, কী করবেন?

অনলাইন ডেস্ক ►
কড়া রোদ, প্রচণ্ড গরমে দীর্ঘক্ষণ বাইরে থাকলেই যে ডিহাইড্রেশন, হিট স্ট্রোক হতে পারে তা নয়। দিনভর শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থেকেও ডিহাইড্রেশনের ঝুঁকি বাড়তে পারে। কেননা বাইরে থাকা ব্যক্তিরা গরম, ঘাম এবং অস্বস্তির কারণে বেশি পানি পান করেন। আর অফিসে বসে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে শরীরের সেই সতর্ক সংকেতগুলো তেমন জোরালো ভাবে কাজ করে না। এসির ঠান্ডা পরিবেশে ঘাম হয় না, গরম লাগে না— ফলে তৃষ্ণার  অনুভূতি কমে যায়। শরীর যে ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়ে, এটি অনেক সময় বোঝা  যায় না।

একের পর এক চা-কফি
অফিসে কাজের ফাঁকে চা বা কফি পান করা অনেকের অভ্যাস। এই পানীয়গুলো অনেক সময় পানির বিকল্প হয়ে দাঁড়ায়। এতে সামান্য পানি থাকলেও তা পর্যাপ্ত হাইড্রেশন দেয় না। ফলে দিনভর অনেক কিছু পান করা সত্ত্বেও শরীরে পানির ঘাটতি থেকে যায়।

লক্ষণ এড়িয়ে যাওয়া
অফিসে কাজ করার সময় হালকা মাথা ব্যথা, বিকেলের দিকে ক্লান্তি বা মনোযোগ কমে যাওয়া— এসবকে সাধারণত কাজের চাপ বা ঘুমের অভাব বলে ধরা হয়। কিন্তু এগুলোই অনেক সময় হালকা ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে। ঠোঁট শুকিয়ে যাওয়া বা মাথা ভার লাগাও এর অংশ হতে পারে।

একটানা বসে থাকা সমস্যাকে বাড়ায়
দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করলে শরীরের সংকেতগুলো আরও কম অনুভূত হয়। মাঝেমধ্যে উঠে দাঁড়ানো বা হাঁটাহাঁটি করলে তৃষ্ণা বোঝা যায়। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে সেই সুযোগ কমে যায়। ফলে অনেক সময় সামনে পানির বোতল থাকা সত্ত্বেও তা খাওয়া হয় না।

দীর্ঘমেয়াদি প্রভাব
স্বল্প পানি পান দীর্ঘদিন চলতে থাকলে কিডনির উপর প্রভাব পড়তে পারে। প্রস্রাব ঘন হয়ে যায় এবং ভবিষ্যতে কিডনিতে পাথর বা সংক্রমণের ঝুঁকি বাড়ে। এগুলো হঠাৎ হয় না, তাই অনেকেই এর কারণ বুঝতে পারেন না।

সহজ সমাধান
ডিহাইড্রেশন এড়াতে নিয়মিত পানি পান করতে হবে। মাঝে মাঝে ডেস্ক থেকে উঠে হাঁটাহাঁটি করলে, প্রয়োজনের অতিরিক্ত চা-কফি পান না করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ডেস্কে পানি রাখুন, প্রয়োজনে রিমাইন্ডার সেট করুন। অফিসের পরিবেশ বদলাবে না, কিন্তু নিজের অভ্যাস বদলালে সুস্থ থাকা সম্ভব। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad