Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই মেধাবী শিক্ষার্থীকে হত্যা: নেপথ্যে রোমহর্ষক তথ্য

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই মেধাবী শিক্ষার্থীকে হত্যা: নেপথ্যে রোমহর্ষক তথ্য

অনলাইন ডেস্ক►

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) এই দুই শিক্ষার্থীর খুনের ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

তদন্তকারী কর্মকর্তাদের মতে, এটি কোনো পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড নয়, বরং তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ হতে পারে। সাবেক এফবিআই এজেন্ট ডা. ব্রায়ানা ফক্স জানান, যেহেতু অভিযুক্ত এবং ভুক্তভোগীরা সমবয়সী এবং একে অপরের পরিচিত, তাই সামান্য ঝগড়া বা ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এই ভয়াবহ সহিংসতার সৃষ্টি হতে পারে।

গত ১৬ এপ্রিল থেকে লিমন ও বৃষ্টি নিখোঁজ ছিলেন। প্রায় ১০ দিন পর টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে লিমনের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। আদালতের নথিতে বলা হয়েছে, লিমনকে অত্যন্ত নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অন্যদিকে নাহিদা বৃষ্টির কোনো খোঁজ এখনও না মিললেও পুলিশের ধারণা, তাকেও একইভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

লিমন ও বৃষ্টির অ্যাপার্টমেন্টে রক্তের দাগ পাওয়া গেছে, যা এই হত্যাকাণ্ডের প্রধান প্রমাণ হিসেবে কাজ করছে। অভিযুক্ত আবুঘরবেহর বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যাসহ প্রমাণ লোপাট এবং লাশ গুমের অভিযোগ আনা হয়েছে। নিহত লিমন ভূগোল ও পরিবেশবিজ্ঞান নিয়ে পিএইচডি করছিলেন এবং বৃষ্টি ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad