Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ সভা

সাদুল্লাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ সভা

সাদুল্লাপুর প্রতিনিধি ►
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাহীনুল ইসলাম মন্ডল শাহীন। বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দ্বিপান্বিতা দাস তুসি, উপজেলা শিক্ষা কর্মকর্তা সম্ভুচরণ দাস, বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, সাংবাদিক তাজুল ইসলাম রেজা, শহীদুল হক, সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবা লেহিনা আকতার সীমা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর গোলাম রব্বানী। শেষে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কৈশোরকালীন পুষ্টি বিষয়ে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য. জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে পুষ্টি খাতে বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ বিষয়ক আলোচনা, এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ, মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার বিতরণ এবং প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ে স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad