Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৫ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বিশ্ব বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ: আরসেপ-এ যোগদানের প্রস্তুতি চূড়ান্ত

বিশ্ব বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ: আরসেপ-এ যোগদানের প্রস্তুতি চূড়ান্ত

অনলাইন ডেস্ক ►

চীনের নেতৃত্বাধীন বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসেপ)-এ যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ। এই জোটে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় মূল্যায়ন সম্পন্ন করেছে। সম্প্রতি আরসেপ সচিবালয় থেকে বাংলাদেশের কাছে বাণিজ্য, বিনিয়োগ, মেধাস্বত্ব এবং ই-কমার্স বিষয়ক কিছু সুনির্দিষ্ট প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। আগামী ৮ মে এসব প্রশ্নের আনুষ্ঠানিক জবাব দেবে ঢাকা। 

বিশেষজ্ঞদের মতে, এই জোটে যোগ দিলে বাংলাদেশের জিডিপি প্রায় ০.২৬ শতাংশ বৃদ্ধি পাবে এবং রপ্তানি বাড়বে প্রায় ৩.২৬ বিলিয়ন ডলার। তবে একই সঙ্গে মেধাস্বত্ব আইন এবং সেবা খাতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে দেশ। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মেধাস্বত্ব পরিপালনের ক্ষেত্রে বাংলাদেশ ১০ থেকে ১৫ বছরের একটি ছাড় বা অব্যাহতি সুবিধা চাইবে। এই জোটে জাপানের মতো উন্নত দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের বড় সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad