Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

নির্মম হত্যার শিকার লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

নির্মম হত্যার শিকার লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট দিচ্ছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক ►

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত অবস্থায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি প্রদান করা হবে।

সম্প্রতি মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে এক চিঠির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তন অনুষ্ঠানে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করার জন্য কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। মেধাবী এই দুই শিক্ষার্থীর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে।

এদিকে প্রশাসনিক প্রক্রিয়া শেষে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার কাজ শুরু হয়েছে। ৬ মে দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের টাম্পায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ মে দুবাই হয়ে মরদেহটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে এবং ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মেধাবী এই দুই সন্তানের প্রতি বিশ্ববিদ্যালয়ের এই শ্রদ্ধা তাঁদের পরিবার ও দেশবাসীর কাছে এক বিয়োগান্তক প্রাপ্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad