Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১০ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা: মার্কিন-ইরান কূটনৈতিক তৎপরতা

মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা: মার্কিন-ইরান কূটনৈতিক তৎপরতা

অনলাইন ডেস্ক ►

দীর্ঘদিনের উত্তেজনা কাটিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে একটি নতুন আশা উঁকি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা এখন পর্যালোচনার টেবিলে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে এ নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কূটনৈতিক পথে অগ্রসর হতে ইচ্ছুক, তবে জনগণের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করা হবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। এক সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি বড় ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। এই চুক্তির মূল ভিত্তি হতে পারে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ স্থগিত করা এবং বিনিময়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। অন্যদিকে, হরমুজ প্রণালিতে আটকা পড়া প্রায় ১৬০০ বাণিজ্যিক জাহাজ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই জলপথটি পুনরায় উন্মুক্ত করা বৈশ্বিক বাণিজ্যের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad