Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১০ ঘন্টা আগে
  • ১০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস

অনলাইন ডেস্ক ►

আজ ৮ মে, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ গুরুত্বের সাথে দিবসটি পালিত হচ্ছে। বংশগত এই রক্তস্বল্পতা জনিত রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগী শনাক্তকরণ এবং এর প্রতিকার নিশ্চিত করার লক্ষ্যেই প্রতি বছর এই দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।

এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আর নয় আড়ালে: শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের। এই প্রতিপাদ্যের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগীদের সামাজিক স্বীকৃতি এবং অজ্ঞাত বাহকদের দ্রুত শনাক্তকরণের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে এক বিশেষ বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণীতে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার জিন-বাহক বলে ধারণা করা হচ্ছে, যা আমাদের জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক। ভবিষ্যৎ প্রজন্মের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের এখনই ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, সরকার জনস্বাস্থ্য রক্ষায় প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম-এই নীতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। থ্যালাসেমিয়া যেহেতু একটি প্রতিরোধযোগ্য রোগ, তাই বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা এবং বাহক শনাক্তকরণের মাধ্যমে এই রোগ নির্মূল করা সম্ভব। তিনি অবহেলিত থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াতে এবং তাদের চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad