Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি

সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি

অনলাইন ডেস্ক ►

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে আজ সোমবার (১১ মে) থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির কার্যক্রম। মোট ৭২০টি ট্রাকের মাধ্যমে ১০ দিনব্যাপী এই কার্যক্রম চলবে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত)।

টিসিবি সূত্রে জানানো হয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে দেশের প্রায় ২৮ লাখ ৮০ হাজার নিম্নআয়ের পরিবার সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবে। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৪০০ জন সাধারণ ভোক্তা পণ্য কিনতে পারবেন। এই দফায় ভোজ্যতেল প্রতি লিটার ১৩০ টাকা, চিনি প্রতি কেজি ৮০ টাকা এবং মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকা দরে বিক্রি করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার তেল, ১ কেজি চিনি এবং ২ কেজি ডাল কেনার সুযোগ পাবেন।

রাজধানী ঢাকাতে ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং দেশের প্রতিটি বিভাগে ও জেলায় নির্ধারিত সংখ্যায় ট্রাক থাকবে। টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন জানিয়েছেন, ঈদ উৎসবের আগে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপের কথা চিন্তা করেই সরকারের এই বিশেষ উদ্যোগ। এই কার্যক্রমের ফলে বাজারে নিত্যপণ্যের অস্থিরতা কমবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad