Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৪ ঘন্টা আগে
  • ১৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গোবিন্দগঞ্জে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আনিসুর রহমান নামে একজন নিহত

গোবিন্দগঞ্জে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আনিসুর রহমান নামে একজন নিহত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত আনিসুর রহমান মারা গেছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আনিসুর রহমান (৩৮) উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জ নাকাই গ্রামের নুরুল হকের ছেলে। 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগের দিন মঙ্গলবার দুপুরের দিকে  নাকাইহাট বাজারে জমি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ দোকান ভাংচরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গাইবান্ধা আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আনিসুরের শরীর থেকে প্রচুর রক্তক্ষরন হওযায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, নাকাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাহফুজান রহমান মন্ডলের সাথে বর্তমান সাধারণ  সম্পাদক আব্দুল মালেকের এক শত জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এঘটনা নিয়ে মঙ্গলবার কথাকাটাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টার ধাওয়া ও সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ৬জন আহত হন। এ সময় ২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad