Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

দীর্ঘ ৯ বছর পর গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

দীর্ঘ ৯ বছর পর গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি ►
দীর্ঘ ৯ বছর পর গাইবান্ধা জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। গত বুধবার ১৩ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে মো. শহিদুজ্জামান সরকার শাহীনকে আহ্বায়ক এবং মো. ইমাম হোসেন আলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী, খন্দকার রাকিবুল ইসলাম রাকিব ও মো. আরশাদ আইয়ুব জাহিদকে। সদস্য সচিব করা হয়েছে ওয়ালিদ শাকিলকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad