Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা নিয়ে মতবিনিময়

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি

গাইবান্ধায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা শনিবার সকাল ১১টায় অবলম্বনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ মতবিনিময় সভার আয়োজন করে। ব্র্যাক লানিং সেন্টারের ইন্সট্রাক্টর রোজিনা খাতুন সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে বক্তব্য দেন জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, গাইবান্ধা পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী মৌসুমী আকতার, প্রীতি বাসফোর, আলো রানী, আহসানিয়া তাসনিম স্নিগ্ধা, আদুরী রানী রবিদাস প্রমুখ। 

প্রান্তিক জনগোষ্ঠী- দলিত, হরিজন, আদিবাসী, বেদে, প্রতিবন্ধী, এবং অতিদরিদ্র গ্রামীণ ও নগরবাসীর আর্থ-সামাজিক উন্নয়নে, অধিকার প্রতিষ্ঠা এবং মূলধারায় অন্তর্ভূক্তির লক্ষ্যে সরকারি, বিভিন্ন কোম্পানী ও বেসরকারি সংগঠনের ভূমিকা অপরিসীম। এ লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা সাধারণত টেকসই উন্নয়নে এবং সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি ও বেসরকারি পরিষেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। 

তারা বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে। পরিষেবা সংক্রান্ত সকল তথ্য প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সভায় বক্তারা বলেন, অধিকাংশ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে সুনির্দিষ্ট উপাত্ত নেই। ফলে উদ্যোগ নেওয়া সত্ত্বেও তাদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। আবার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারি সেবা ও জবাবদিহি ব্যবস্থা সম্পর্কে প্রচারে ঘাটতি রয়েছে। এমনকি আইনি সীমাবদ্ধতা ও আইনের যথাযথ প্রয়োগে ব্যর্থতায় প্রান্তিক জনগোষ্ঠী সেবা থেকে বঞ্চিত হয়। তাই পরিষেবা প্রদানের বিষয়ে সমন্বিত পদক্ষেপ জরুরী।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad