Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা পুরাতন বাজার কমিটির সভাপতি সেকেন্দার ও সম্পাদক রিজু

গাইবান্ধা পুরাতন বাজার কমিটির সভাপতি সেকেন্দার ও সম্পাদক রিজু

নিজস্ব প্রতিনিধি►
দীর্ঘ ৮ বছর পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গাইবান্ধার ঐতিহ্যবাহী পুরাতন বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। শনিবার রাত ১১টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত ভোটের সংখ্যাসহ চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. সেকেন্দার আলী (মই প্রতীক) ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জহুরুল ইসলাম রনজু (চেয়ার প্রতীক) পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ মিয়া রিজু (হ্যারিকেন প্রতীক) ৪৭০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোয়েব হকানী (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৮৮ ভোট। সহ-সভাপতি: মো. রেজাউল করিম রেজা (আনারস প্রতীক) ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মো. জালাল মিয়া পেয়েছেন ১৭১ ভোট)। সহ-সাধারণ সম্পাদক: মো. মাহফুজ আলম (গোলাপফুল প্রতীক) ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ফরিদুল ইসলাম ফরিদ পেয়েছেন ২১৬ ভোট)। সাংগঠনিক সম্পাদক পদে  মো. সাইফুল ইসলাম (হরিণ প্রতীক) রেকর্ডসংখ্যক ৬৪৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রোস্তম আলী পেয়েছেন ১৬৩ ভোট)।

অর্থ সম্পাদক পদে  এমদাদুল হক দিছু (মাছ প্রতীক) ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন (নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. এরশাদ মিয়া পেয়েছেন ১৪৬ ভোট)। আইন, শালিস ও বিচার বিষয়ক সম্পাদক পদে মো. সাইদার রহমান (টিয়াপাখি প্রতীক-২০৪ ভোট)।দপ্তর সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম (কোদাল প্রতীক-১০২ ভোট)।প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মো. ইসমাইল হোসেন দুখু (মাইক প্রতীক-৪৪৭ ভোট)। ধর্ম, পরিবেশ ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক পদে মো. ফয়সাল হোসেন ফিরোজ (হাঁস প্রতীক-২১১ ভোট)। ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে  মো. রমজান সওদাগর (ফুটবল প্রতীক-৪২১ ভোট)।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী বাজার কমিটির নির্বাচনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মহলে টানটান উত্তেজনা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad