
নিজস্ব প্রতিনিধি ►
জনগণকে ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে অবহিত করা, সচেতনতা বৃদ্ধি করা এবং সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ মে ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসন গাইবান্ধার আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল- মামুন , উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেন, সদর উপজেলা ( ভূমি) কমিশনার জাহাঙ্গীর আলম বাবু সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা প্রেস কনফারেন্সে অংশ নেন।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, আসন্ন ভূমি সেবা মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সহজে এবং দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দালমুক্ত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।