Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ঈদে সীমান্ত দিয়ে পশু আসতে দেয়া হবে না-প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

 ঈদে সীমান্ত দিয়ে পশু আসতে দেয়া হবে না-প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু

বগুড়া প্রতিনিধি ►

টেকসই প্রাণীসম্পদ উন্নয়নে আধুনিক খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলার ৩ শতাধিক খামারীদের নিয়ে রবিবার বিকেল সাড়ে ৪টায় নওদাপাড়া মম ইন কনভেনশন সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এমপি। 

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ শাহজামান খানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, সীমান্ত দিয়ে কোনো পশু আসতে দেয়া হবে না। সীমান্তের বিজিবি সদস্যদের সাথে কথা হয়েছে। আমাদের প্রয়োজনের তুলনায় বেশি পশু রয়েছে। এই বগুড়াতেও বেশি পশু রয়েছে। 

তাই আগামী কোরবানি ঈদে সীমান্ত দিয়ে পাশের দেশ থেকে পশু আসবে না। খামারীদের ভয়ের কিছু নেই। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের গরু, ছাগল, মুরগি বিতরণ করতেন। তিনি আরও বলেন, খামারিদের কল্যাণে কাজ করা হচ্ছে। আপনারাও কৃষক কার্ড পাবেন। সরকার প্রথমেই কৃষি ঋণ মওকুফ করেছে। আমরা খামারীদের পাশে আছি। তাদের ঋণের বিষয়ে কথা হচ্ছে। 

এবারের ঈদে খামারীরা যাতে তাদের পশুর মূল্য পায় সেজন্য সরকার কাজ চালাচ্ছে। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ মোস্তফা কামাল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডাঃ বেগম শামছুননাহার আহম্মদ, মূল প্রবন্ধের উপর আলোচনা করেন রাজশাহী বিভাগীয় পরিচালক ডা: আনন্দ কুমার অধিকারী ও নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়া। এরপর সন্ধ্যায় জেলা কসাইখানা ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের নতুন ভবনের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad