Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১২ ঘন্টা আগে
  • ১২ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা

গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কমিটি ঘোষণা

পলাশবাড়ী প্রতিনিধি

গাইবান্ধা জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-৪৯৪) ত্রি- বার্ষিক নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকালে পলাশবাড়ী পৌরশহরের খাদ্য গুদাম সংলগ্ন শাওন এন্টারপ্রাইজ মাঠে অনুষ্ঠিত সাধারণ সভায় অত্র সংগঠনের সভাপতি মোশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হুমায়ন কবির খান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু, আইন বিষয়ক সম্পাদক জলিলুর রহমান জলিল, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছামছুল আলম ছামছু, শ্রমিক নেতা সাজ্জাদ হোসেন পিন্টু, গাইবান্ধা জেলা মোটর মালিক সমিতির সভাপতি এনামুল হক সরকার মকবুল, সাংগঠনিক সম্পাদক এসএম সেলিম, গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, গাইবান্ধা জেলা ট্রাক-ট্যাংকলড়ী কাভার্টভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি শামছুল আলম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সোবহান মন্ডল, আবুল কালাম আজাদ সাবু, আবু তাহের মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি। 

সভায় উপস্থিত শ্রমিকের কন্ঠ ভোটের মাধ্যমে মোশফেকুর রহমান রিপনকে সভাপতি ও আব্দুল মোতালেব সরকার বকুলকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন কার্যকরী সভাপতি শহিদুল ইসলাম, সহ- সভাপতি আবু তাহের মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হানিফ, মিল্লাত সরকার মিলন, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক রফিকুল মিয়া, সড়ক সম্পাদক সাদেকুল ইসলাম মিন্টু, হাসান মাস্টার, দপ্তর সম্পাদক ছায়েদ আলী, ক্রীড়া সম্পাদক জালাল সরকার, ধর্মীয় সম্পাদক মমিন  শেখ, প্রচার সম্পাদক রাজু আহমেদ, কার্যকরী সদস্য সাজু মিয়া, খাজা মিয়া ও আহসান হাবিব হিন্দোল। 

শেষে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরন করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য; অত্র শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মৃত ও কন্যা দায়গ্রস্ত ৫টি পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয়। অপরদিকে; বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল গাইবান্ধা জেলা শাখার সভাপতি অ্যাড. কাজী আমিনুল ইসলাম ফকু’র নেতৃত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad