
নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধায় বিএনপি, ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সোমবার বিকেলে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জেলার সাত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। জেলা সাধারণ সম্পাদক মাহামুদন নবী টিটুলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক এমপি সাইফুল আলম সাজা, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোন্নাফ আলমগীর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম,
সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান মকছুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ মোস্তাক, সাদুল্যাপুর থানা বিএনপির আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব অ্যাড. আব্দুস সালাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুটটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকন প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শে আগামীতে বিএনপিকে আরও শক্তিশালী করতে গঠনমূলক বক্তব্য দেন।