Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ২৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

৩৩৫ রানে পিছিয়ে মধ্যাহ্নভোজে পাকিস্তান, বাংলাদেশের দরকার ৮ উইকেট

৩৩৫ রানে পিছিয়ে মধ্যাহ্নভোজে পাকিস্তান, বাংলাদেশের দরকার ৮ উইকেট

অনলাইন ডেস্ক ►
সিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে পাকিস্তানের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে থেকে মধ্যাহ্নভোজে গিয়েছে টাইগাররা। ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ১০১ রান তুলেছে পাকিস্তান।

বর্তমানে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩৩৬ রান আর বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। পাক ওপেনার আব্দুল্লাহ ফজলকে (৬) শিকার করে দিনের শুরু করেন নাহিদ রানা। এরপর মাঠে থিতু হওয়ার আগেই আরেক ওপেনার আজান আওয়াইসকে (২১) ফেরান মিরাজ।

তবে এরপর বড় জুটির দিকে এগিয়ে যাচ্ছেন শান মাসুদ ও বাবর আজম। ৬১ বলে ৬০ রানের জুটি গড়ে লাঞ্চে গেছেন তারা। অধিনায়ক শান মাসুদ ৪১ রানে ও বাবর আজম অপরাজিত আছেন ২৪ রানে।

স্কোর : ২৬ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১০১। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad