Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৭ ঘন্টা আগে
  • ৩৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক প্রথম হলেন এম আর ইসলাম স্বাধীন

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক প্রথম হলেন এম আর ইসলাম স্বাধীন

বগুড়া প্রতিনিধি ►
দেশের ১৩তম নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন। রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ সিটি কর্পোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারী করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের উপ সচিব রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২০ এপ্রিল বগুড়া সফরে এসে ১৫০ বছরের পুরানো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করেন। চলতি মাসের ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি কর্পোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার সকালে এম আর ইসলাম স্বাধীন ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি এর হাতে যোগদান পত্র হস্তান্তর করেন। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী নিম্নবর্ণিত ব্যক্তিকে কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে এম আর ইসলাম স্বাধীনকে নিয়োগ প্রদান করা হয়েছে। 
নবনিযুক্ত বগুড়া মহানগরের প্রশাসক জেলা বিএনপির সহ সভাপতি সাবেক ছাত্রনেতা এম আর ইসলাম স্বাধীন বগুড়া মহানগরের মালতীনগর বকসী বাজার এলাকার আজমল হোসেনের ছেলে।

জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম জানান, আজ (মঙ্গলবার) সকালে এম আর ইসলাম স্বাধীন ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে যোগদান পত্র হস্তান্তর করেন। এরমধ্যে দিয়ে বগুড়া মহানগর তাদের প্রথম প্রশাসক পেলেন।

এবিষয়ে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ বলেন, বগুড়া মহানগরের প্রশাসক সরকার নিয়োগ দিয়েছে। যাকে নিয়োগ দেয়া হয়েছে তিনি খুব ভাল একজন মানুষ। আমরা আশা করি বগুড়া মহানগরের মানুষের উন্নয়ন বঞ্চনা এবার দূর হবে। আমাদের অভিভাবক তারেক রহমানের হাতধরে সারদেশের ন্যায় বগুড়াতেও উন্নয়ন হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad