Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৬ ঘন্টা আগে
  • ৯ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪০

সিলেটে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪০

অনলাইন ডেস্ক ►
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। মঙ্গলবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মৃত তিন শিশুর বয়স এক বছরের কম। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৬ মাস বয়সী ইশিতা কাহের, শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সী সুমিতা এবং সিলেট সদরের একই বয়সী লাবিবা মারা যায়।

এদিকে বিভাগে বর্তমানে প্রায় তিনশ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন শিশু ভর্তি রয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এ পর্যন্ত মারা যাওয়া ৪০ শিশুর মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে। চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীর চাপ অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad