
সাদুল্লাপুর প্রতিনিধি ►
সাদুল্লাপুর উপজেলায় মাটি কাটা গর্তে জমে থাকা পানিতে ডুবে মিথিলা (৬) নামে এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিথিলা ওই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় কৃষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের মিথিলা খেলতে খেলতে নিখোঁজ হয়ে যায়।
এরপর স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন। এক পর্যায়ে তাঁরা বাড়ির পাশে মাটি কাটা গর্তে জমে থাকা পানিতে তাকে ভাসতে দেখেন। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। সাদুল্লাপুর থানার ওসি এ কে এম হাবিবুল ইসলাম হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।