Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৪০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচির উদ্বোধন

ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ কার্যক্রম বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। বৃহস্পতিবার বিকেলে উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ,

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধা পুলিশ সুপার জসিম উদ্দিন, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আবু মোতালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এর মাধ্যমে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো ও দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় তারা আনন্দিত। দ্রুত কাজ শেষ হলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad