Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা? যা জানা গেল

আগামী শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা? যা জানা গেল

অনলাইন ডেস্ক ►
আগামী শনিবার (২৩ মে) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, তা নিয়ে আজ বৃহস্পতিবার (২১ মে) দিনভর শিক্ষা প্রশাসনে আলোচনা চলে। পরে বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এসংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

অধিদফতরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সই করা ওই আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে সোমবার থেকে ৩১ মে রবিবার পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার ও ২৪ মে রবিবার অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। এই প্রজ্ঞাপনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘এই আদেশের স্পষ্ট অর্থ হলো শনিবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। সেদিন অন্যান্য দিনের মতোই ক্লাস ও নিয়মিত শিক্ষা কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোজা ও ঈদের ছুটির কারণে ক্লাসের যে ঘাটতি তৈরি হয়েছিল, তা পূরণে আগেই ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ছিল। সেই হিসাব অনুযায়ী ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা। অন্যদিকে ঈদের ছুটি সমন্বয় করতে সব সরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা রাখার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিন্তু জটিলতা তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড ডে মিল’ পরিবেশনের একটি নির্দেশিকাকে কেন্দ্র করে। সেখানে ২২ মে থেকেই প্রাথমিকে খাবার বিতরণ বন্ধের কথা বলা হয়েছিল, যা পরোক্ষভাবে শনিবার বিদ্যালয় বন্ধ থাকারই ইঙ্গিত দেয়। এই দুই বিপরীতমুখী নির্দেশনার কারণে শনিবার আসলে বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ–তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কেন্দ্র থেকে কোনো স্পষ্ট নির্দেশনা না পাওয়ায় মাঠ পর্যায়ের জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের কোনো সঠিক তথ্য দিতে পারছিলেন না।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad