Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৮ বার দেখা হয়েছে
ফটো কার্ড

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন

অনলাইন ডেস্ক ►
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে থাকা যেসব বিদেশি নাগরিক গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চান, তারা আর আমেরিকার ভেতরে থেকে আবেদন করতে পারবেন না।

আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাদের অবশ্যই নিজ দেশে ফিরে যেতে হবে এবং স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে আবেদন জানাতে হবে।
রয়টার্সের প্রতিবেদন মতে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক নীতিগত নির্দেশনার মাধ্যমে এই নতুন নিয়মের কথা জানিয়েছে। তবে সরকারের এই কঠোর পদক্ষেপটি বিভিন্ন মানবাধিকার ও সাহায্য সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়েছে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ইউএসসিআইএস-এর মতে, এই নীতি অভিবাসন ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করতে এবং আইন অনুযায়ী কাজ পরিচালনা করতে সাহায্য করবে।

সংস্থাটি আরো জানিয়েছে যে, এই নিয়মের ফলে তাদের কাজের চাপ কমবে এবং বেঁচে যাওয়া সম্পদ দিয়ে তারা অন্যান্য জরুরি মামলার প্রক্রিয়া আরো দ্রুত শেষ করতে পারবে। কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ কোনো ক্ষেত্রে ছাড় দেওয়ার প্রয়োজন আছে কি না, তা প্রতিটি মামলার তথ্য আলাদাভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে।
অভিবাসী ও শরণার্থীদের সহায়তাকারী সংস্থা ‘হায়াস’ এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। সংস্থাটি জানিয়েছে, এই অমানবিক নিয়মের কারণে মানব পাচারের শিকার ব্যক্তি এবং চরম নির্যাতন ও অবহেলার শিকার শিশুরাও বিপদে পড়বে।

গ্রিন কার্ডের আবেদনের জন্য তাদের আবারও সেই বিপজ্জনক দেশগুলোতেই ফিরে যেতে বাধ্য করা হচ্ছে, যেখান থেকে তারা প্রাণভয়ে পালিয়ে এসেছিল।
অভিবাসন ব্যবস্থা কঠোর করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া ধারাবাহিক পদক্ষেপগুলোর মধ্যে এটি সর্বশেষ সংযোজন। এর আগেও ট্রাম্প প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছিল। গত বছর শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে আসা দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ কমিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এক বছরের মাথায় ১ লাখেরও বেশি ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad