Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৪৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

ফুলছড়ি-বাহাদুরাবাদ সেতু নির্মাণ ও ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

ফুলছড়ি-বাহাদুরাবাদ সেতু নির্মাণ ও ট্রেন চালুর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ির তিস্তামুখঘাট বাহাদুরাবাদ সড়ক ও রেলসেতু নির্মাণ এবং বোনারপাড়াস তিস্তামুখঘাট রেলপথে পুনরায় ট্রেন চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (২৪ মে) সাঘাটা ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ।

এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তব্য দেন সাঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, বোনারপাড়া রেলওয়ে জংশন রক্ষা কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক শাহ্ আলম, রওশন হাবীব রোজ, অধ্যক্ষ নওয়াব আলী প্রধান সাজু, সহকারী অধ্যাপক জুলফিকার হায়দার শাহীন, জালাল উদ্দিন, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক আনিছুর রহমান, জাহাঙ্গীর কবির জুয়েল ও মোখলেসুর রহমান মুকুল, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মাছুদুর রহমান প্রধান মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মনসহ অনেকে।

বক্তারা বলেন, তিস্তামুখঘাট বাহাদুরাবাদ সংযোগ সেতু নির্মিত হলে উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারা আরও বলেন, বোনারপাড়া তিস্তামুখঘাট রেলপথ পুনরায় চালু হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।

রেল যোগাযোগ চালু হলে এ অঞ্চলের কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অবকাঠামোগত উন্নয়নের দাবিতে একাত্মতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad