Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ২৪ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ

কোরবানির পশুর চামড়ার দাম নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ

অনলাইন ডেস্ক ►

আসন্ন ঈদুল আজহায় পশুর চামড়ার ন্যায্যমূল্য পাওয়া নিয়ে ফের শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। একদিকে তীব্র গরম, অন্যদিকে সংরক্ষণ ও পরিবহনের অব্যবস্থাপনার কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে ট্যানারি মালিকরা এবার প্রায় ২ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছেন এবং ১ কোটি পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চামড়ার দাম ও ব্যবস্থাপনা তদারকিতে মনিটরিং টিম মাঠে থাকবে এবং সীমান্ত দিয়ে চামড়া পাচার রোধে বিজিবিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ট্যানারি মালিকদের অভিযোগ, ব্যাংকিং সুবিধা না পাওয়ায় বাজারে পর্যাপ্ত মূলধন সরবরাহ করতে পারছেন না তাঁরা। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. সাখাওয়াত উল্লাহ বলেন, “ব্যাংক ঋণ না পাওয়ায় আমাদের বাজেট সংকুচিত হয়েছে, তবুও মৌসুমি ব্যবসায়ীদের সহায়তা করা হচ্ছে।” 

আন্তর্জাতিক বাজারে পরিবেশগত সনদের অভাব এবং সাভারের ট্যানারিগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় ত্রুটির কারণে আন্তর্জাতিক ক্রেতারা আগ্রহ হারাচ্ছেন বলে জানান হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আফতাব খান।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad