Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩৭ বার দেখা হয়েছে
ফটো কার্ড

সাদুল্লাপুরে প্রায় ৪০ মন ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

সাদুল্লাপুরে প্রায় ৪০ মন ভেজাল হলুদ ও মরিচের গুঁড়া ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

সাদুল্লাপুর প্রতিনিধি ►

সাদুল্লাপুর উপজেলায় একটি হলুদ মিলে অভিযান চালিয়ে ক্ষতিকর রঙ ও রাসায়নিক দ্রব্য মেশানো প্রায় ৪০ মন হলুদ এবং মরিচের গুঁড়া জব্দের পর ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানটির মালিক পারভীন বেগমের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুল খালেক পাইকার হলুদ মিলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত পারভীন বেগম বড় ছত্রগাছা গ্রামের আব্দুল খালেক পাইকারের স্ত্রী। 

গাইবান্ধা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ঈদুল আজহা উপলক্ষে বাজারজাত করণের জন্য ওই হলুদ মিলে গুদামজাত করা প্রায় ২০ মন হলুদ ও ২০ মন মরিচের গুড়া পাওয়া যায়। তাৎক্ষনিক পরীক্ষা করে করে দেখা যায় এসব হলুদ ও মরিচের গুড়ায় ধানের গুড়া, চালের পালিশ ও ক্ষতিকর রঙ এবং রাসায়নিক দ্রব্য মেশানো হয়েছে। 

যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়া হলুদ ও মন মরিচের গুড়ার সাথে মিশানোর জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ ধানের গুড়া, চালের পালিশ, ক্ষতিকর রঙ ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যও পাওয়া যায়। তিনি আরও জানান, ওই হলুদ ও মরিচের গুড়া জব্দ করে প্রকাশ্যে ভস্মীভূত করা হয়েছে। যাতে এসব পণ্য পুনরায় বাজারজাত করতে না পারে। 

এছাড়া প্রতিষ্ঠানটির মালিক পারভীন বেগমের দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মিলন মিয়া ও র‌্যাব গাইবান্ধা ক্যম্পের উপ-সহকারী পরিচালক জিয়াদ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad