
অনলাইন ডেস্ক ►
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে আরো ১ হাজার ৮৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি ও নজরদারি জোরদার করা হয়েছে।
মাধুকর/এমআর