
অনলাইন ডেস্ক ►
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত কাজাখস্তানে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের অংশ হিসেবে পুতিন কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সাথে একান্ত বৈঠক করবেন এবং আস্তানা’য় অনুষ্ঠিতব্য ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইউ) সম্মেলনে যোগ দেবেন। উল্লেখ্য, গত সাত বছরের মধ্যে এটি এই দুই নেতার ৩৯তম ব্যক্তিগত সাক্ষাৎ।
মাধুকর/এমআর