
অনলাইন ডেস্ক ►
ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে গিয়ে এবারের ঈদটা সম্পূর্ণ ভিন্নভাবে কাটালেন বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা। মাঠের লড়াইয়ের আগে কোনো বাড়তি উৎসবের সুযোগ ছিল না তাদের জন্য।
দলীয় সূত্র জানায়, কঠোর ডায়েট চার্ট এবং নিয়মকানুনের কারণে ঈদের দিনও কোনো বিশেষ খাবারের আয়োজন ছিল না। এমনকি দলের নতুন সদস্য আনিকা সিদ্দিকীর জন্মদিনের কেক কাটার পর সেটি খাওয়ার ওপরও নিষেধাজ্ঞা ছিল। অনুশীলনের ফাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে সংক্ষিপ্ত কথোপকথনই ছিল তাদের ঈদের আনন্দ। আজ রাতেই মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে মেয়েরা।
মাধুকর/এমআর