
টাঙ্গাইল প্রতিনিধি ►
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৭ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান খান জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বাসটি ধলাটেঙ্গর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমানে উদ্ধারকাজ সমাপ্ত হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মাধুকর/এমআর