Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ১ ঘন্টা আগে
  • ৩ বার দেখা হয়েছে
ফটো কার্ড

কোয়াড জোটের আপত্তিতে ক্ষুব্ধ কিম জং উন: পারমাণবিক অস্ত্র ত্যাগের সম্ভাবনা নাকচ

কোয়াড জোটের আপত্তিতে ক্ষুব্ধ কিম জং উন: পারমাণবিক অস্ত্র ত্যাগের সম্ভাবনা নাকচ

অনলাইন ডেস্ক ►

যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত জোট কোয়াড-এর সাম্প্রতিক যৌথ বিবৃতির কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দিল্লিতে অনুষ্ঠিত কোয়াড বৈঠকের পর চার দেশ উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ওপর গুরুত্বারোপ করে। এর কড়া প্রতিক্রিয়া জানিয়ে পিয়ংইয়ং স্পষ্ট ঘোষণা দিয়েছে যে, কোনো চাপের মুখেই তারা পারমাণবিক কর্মসূচি ত্যাগ করবে না।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কোয়াডকে যুক্তরাষ্ট্রের একমেরু আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, জাপানের পুনঃঅস্ত্রসজ্জা এবং অস্ট্রেলিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্পের যৌক্তিকতা তৈরির জন্যই এই জোট কাজ করছে। উত্তর কোরিয়া একে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে।

এদিকে, গত ২৬ মে কিম জং উনের উপস্থিতিতে উত্তর কোরিয়া প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, এসব ক্ষেপণাস্ত্র ১০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে সক্ষম। পিয়ংইয়ংয়ের এমন কর্মকাণ্ডে দক্ষিণ কোরিয়া ও তার মিত্ররা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad