
অনলাইন ডেস্ক ►
বিশ্বজুড়ে পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে আলুর ভূমিকা তুলে ধরতে আজ প্রথমবারের মতো পালন করা হচ্ছে আন্তর্জাতিক আলু দিবস। খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রস্তাবনায় জাতিসংঘের বিশেষ উদ্যোগে প্রতি বছর ৩০ মে বিশ্বব্যাপী পালিত হবে এই দিবসটি।
আলুর বহুমুখী ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রতিকূল পরিবেশে চাষাবাদের সক্ষমতাকে স্বীকৃতি দিতে এই দিনটি পালন করা হচ্ছে। ২০২৩ সালের ১৬ ডিসেম্বর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৩০ মে-কে আন্তর্জাতিক আলু দিবস হিসেবে ঘোষণা করে। আলু নিয়ে গবেষণায় বিশ্বে অগ্রগামী দেশ পেরু এবং ইন্টারন্যাশনাল পটেটো সেন্টারের (সিআইপি) দীর্ঘ প্রচেষ্টায় এই দিনটি বৈশ্বিক মর্যাদা পেল। পুষ্টিবিজ্ঞানীদের মতে, সুলভ ও পুষ্টিকর এই সবজিটি বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মাধুকর/এমআর