Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ২ ঘন্টা আগে
  • ৩১ বার দেখা হয়েছে
ফটো কার্ড

পলাশবাড়ীতে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

পলাশবাড়ীতে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১০

পলাশবাড়ী প্রতিনিধি ►

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আজ (৩১ মে) রোববার সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহন নামের যাত্রীবাহী বাসটি গাইবান্ধার দিকে যাচ্ছিল। সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার শিকার যাত্রীদের ভাষ্য, বাসটি যে খাদে পড়েছিল সেখানে পানির গভীরতা কম থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। অন্যথায় আরও মৃত্যুর আশঙ্কা ছিল।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার লোকমান হাকিম জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে। এ ব্যাপারে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাধুকর/এমআর

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad