Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৩০ বার দেখা হয়েছে
ফটো কার্ড

রামিসা হত্যার আসামি আদালতে, অভিযোগ গঠনের শুনানি আজ

রামিসা হত্যার আসামি আদালতে, অভিযোগ গঠনের শুনানি আজ

অনলাইন ডেস্ক►
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হবে। মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে ইতিমধ্যে আদালতে হাজির করা হয়েছে।

ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে এই শুনানি হবে। আদালত সূত্র জানায়, আজ সোমবার (১ জুন) সকাল পৌনে ৮টার দিকে কড়া নিরাপত্তায় প্রিজনভ্যানে করে প্রধান আসামি সোহেল রানাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়।

গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালত সেদিনই অভিযোগপত্রটি গ্রহণ করে মামলাটি পরবর্তী বিচারিক প্রক্রিয়ার জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনার পরপরই ওই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীকালে আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয় প্রধান আসামি সোহেল।

তদন্ত শেষে পুলিশ যে অভিযোগপত্র জমা দিয়েছে, তাতে সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, তার স্ত্রীর বিরুদ্ধে অপরাধের তথ্য-প্রমাণ ও আলামত ধ্বংস করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এই মামলায় নিহত শিশু রামিসার বাবা এবং প্রতিবেশীসহ মোট ১৮ জনকে সাক্ষী করা হয়েছে। আজ অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই নির্মম হত্যাকাণ্ডের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad