Ad
  • মাধুকর প্রতিনিধি
  • ৩ ঘন্টা আগে
  • ৬ বার দেখা হয়েছে
ফটো কার্ড

গাইবান্ধায় সুরের মূর্ছনায় মোহনার এক প্রাণবন্ত সংগীত সন্ধ্যা

গাইবান্ধায় সুরের মূর্ছনায় মোহনার এক প্রাণবন্ত সংগীত সন্ধ্যা

মোদাচ্ছেরুজ্জামান মিলু ►

দেশের তথা গাইবান্ধার একমাত্র এবং নিয়মিত মাসিক সংগীতানুষ্ঠানের নাম মোহনা। মোহনা একটি সাংস্কৃতিক সংগঠনের নাম। সেই ১৯৯৩ সাল থেকে মোহনা তাদের সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে প্রতি মাসেই। সেই ধারাবাহিকতায় এবারেও ৫ জুন শুক্রবার শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল মোহনার ১৮৪ তম সংগীতানুষ্ঠান। 

শুরুতে বাচিক ও সংগীত শিল্পী শিরিন আকতারের উপস্থাপনায় আমাদের মাঝে থেকে যারা না ফেরার দেশে চলে গেছেন তাঁদের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে সকলে দাঁড়িয়ে কিছুক্ষণ নিরবতা পালন করেন। গানের দুজন শিল্পী মো. আরেফিন সরকার ও স্মৃতি সরকার মঞ্চে এলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন গাইবান্ধা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি এবং গোবিন্দগঞ্জের সাংস্কৃতিক কর্মী শাহ আলম বকুল। আরেফিন ও স্মৃতি গান গেয়ে দর্শকদের বাহবা পেলেন বেশ ভালোই। আরেফিন গান গেয়েছেন- তোমার যাবার সময়, বেশি কিছু আশা করা ভুল, ও গো বিদেশিনী, তুমি এসেছিলে পরশু, জীবনের গল্প আছে বাকী অল্প। এদিকে স্মৃতি গান গেয়েছেন- নদীর যেমন ঝরণা আছে, ও বন্ধু প্রাণ বন্ধুরে, ইশারায় শিষ দিয়ে, বাঁশি কেন গায়, শত জনমের স্বপ্ন এবং আকাশের ঐ মিটি মিটি তারার সাথে...। 

শিল্পীদের সাথে যন্ত্রসংগীতে সংগত করেছেন তবলায় বিশিষ্ট তবলা শিল্পী মাহমুদ সাগর মহব্বত, কি বোর্ডে- কি বোর্ড স্পেশালিস্ট মাস্টার এস এম স্বাধীন, প্যাডে মানিক বর্মন এবং গিটারে তানভির মাহাতাব। অনুষ্ঠান শেষে শিল্পীদের উত্তরীয় পরিয়ে দিয়ে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন মোহনার অন্যতম সংগঠক মাসুদুল হক এবং রিক্তু প্রসাদ। মোহনার পরিচালক এবং বিশিষ্ট সংগীত শিল্পী ও সংগীত প্রশিক্ষক শাহ মশিউর রহমান বলেন, শুদ্ধ সংগীত চর্চার মধ্যদিয়ে মোহনা পরবর্তী প্রজন্মের কাছে ধারাবাহিকভাবে অবদান রেখে যাচ্ছে। 

গাইবান্ধার সকলের সহযোগিতায় এতদূর অগ্রসর হওয়া সম্ভব হয়েছে বলে তিনি জানান। জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, মোহনার সাবেক পরিচালক ও বর্তমান স্টিয়ারিং কমিটির সদস্য এবং বিশিষ্ট তবলা প্রশিক্ষক প্রমতোষ সাহা বলেন, মোহনার এই ধারাবাহিক পথ চলা দিনে দিনে দেশে এবং দেশের বাইরেও সুনাম অর্জন করে চলেছে। মোহনা মানেই গাইবান্ধা জেলার সাংস্কৃতিক কর্মীদের এক মিলনমেলা হয় বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad